চট্টগ্রাম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে নিরাপদ খাদ্যের অভিযানে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে নিরাপদ খাদ্যের অভিযানে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় অনিবন্ধিত উপায়ে নিম্নমানের সেমাই উৎপাদন করায় আমান ফুড প্রোডাক্টস এণ্ড রফিক ফুড প্রোডাক্টসকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা জানান, বাকলিয়া থানা এলাকায় আমান ফুড প্রোডাক্টস এণ্ড রফিক ফুড প্রোডাক্টসের কারখানায় মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের সেমাই উৎপাদন; খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ ও অসত্য লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ও ৪১ ধারানুযায়ী ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ কার্যক্রমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চসিকের স্যানিটারি ইন্সপেক্টর এবং বাকলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট