
পৃথিবীজুড়ে জনপ্রিয় মনের প্রযুক্তি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বিষয়ক একটি বই ‘নিজেকে তৈরি করো’ প্রকাশিত হয়েছে।
মনের সাথে মানুষের যে যোগাযোগ হয়- তা নিয়ে বইটি লেখা হয়েছে। একইসাথে তুলে ধরা হয়েছে- মনকে কিভাবে প্রোগ্রাম করে একটি প্রশান্তির জীবন উপভোগ করা যায়। সেটি নিয়ে বিভিন্ন অনুশীলন ও চিত্র রয়েছে বইটিতে।
পাশ্চাত্যে এই ধরণের বিষয় অনেক আগে থেকে লোকজন অনুসরণ করে তাদের জীবনমান উন্নত করে চলেছে। আমাদের দেশে এসব প্রচলন শুরু হয়েছে ঠিকই- কিন্তু বাংলা ভাষায় রিসোর্স খুবই কম হওয়ার দরুন তেমন প্রসারিত হয়নি। বইটি সহজ ভাষায় আমাদের দেশের পাঠকের মনস্তাত্ত্বিক দিক চিন্তা করে লেখা হয়েছে। যাতে পাঠক সহজে অনুধাবন করতে পারেন এবং নিজের জীবনকে প্রোগ্রাম করে মনের মতো সাজাতে পারেন।
আমরা নিজেদের সাথে কিভাবে কথা বলি, অপর মানুষদের চেনা এবং সেই অনুযায়ী তার সাথে যোগাযোগ রক্ষা করা। সম্পর্ক সুন্দর করা। নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করা। বিষন্নতা, নেতিবাচক মনোভাব, মনের দ্বন্দ্ব মেটানো, বিভিন্ন ভয়ভীতি বা বদভ্যাস দূর করা, আত্মবিশ্বাস ফিরে পাওয়া, পছন্দের গুণকে শক্তিশালী করাসহ মনকে প্রোগ্রাম করে পছন্দের জীবন উপভোগ করার প্রমাণিত মানসিক কৌশলসমৃদ্ধ বইটি।
বইটির লেখক নুরউদ্দিন ইবনে রফিক একজন ম্যানেজমেন্ট কনসালটেন্ট। বহু বছর ধরে তিনি এই বিষয় চর্চা করছেন। যা কর্মক্ষেত্রে এবং ব্যক্তিজীবনে তাকে অনেক সফলতা এনে দিয়েছেন। যার প্রেক্ষিতে তিনি বাংলাদেশের পাঠকের জন্য এই জ্ঞান শেয়ার করার উদ্যোগ নিয়েছেন।
বইটির মূল দর্শন দাঁড়িয়ে আছে ‘Self-Awareness’ বা আত্ম-সচেতনতার ওপর। আধুনিক মানুষ যখন যান্ত্রিক সভ্যতার ভিড়ে নিজের অস্তিত্বের উদ্দেশ্য হারিয়ে ফেলছে, নূরউদ্দীন রফিক সেখানে প্রশ্ন তুলেছেন ব্যক্তির সক্ষমতা নিয়ে। তিনি বোঝাতে চেয়েছেন, সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার ফসল। নিজেকে তৈরি করার অর্থ হলো নিজের সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করে নিয়ে সেগুলোকে শক্তিতে রূপান্তর করা।
বইটি বাতিঘর, রকমারি ডট কম, ক্যাডেট কলেজ ক্লাব চট্টগ্রাম, book.Alzebraa.com-এ পাওয়া যাচ্ছে।
পূর্বকোণ/পিআর/এএইচ