চট্টগ্রাম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

নুরউদ্দিন ইবনে রফিকের ‘নিজেকে তৈরি করো’ বইয়ের মোড়ক উন্মোচন

বিজ্ঞপ্তি

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ

পৃথিবীজুড়ে জনপ্রিয় মনের প্রযুক্তি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বিষয়ক বই ‘নিজেকে তৈরি করো’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির লেখক নুরউদ্দিন ইবনে রফিক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বইটির মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজ ক্লাবের প্রেসিডেন্ট, এডভাইজরি কমিটি ও এক্সিকিউটিভ কমিটির সদস্যরা।

জানা গেছে, বইটির লেখক নুরউদ্দিন ইবনে রফিক ম্যানেজমেন্ট কনসালটেন্ট। তিনি দীর্ঘ বছর ধরে মনকে কিভাবে প্রোগ্রাম করে একটি প্রশান্তির জীবন উপভোগ করা যায়- বিষয়টি চর্চা করেছেন। যার প্রেক্ষিতে লেখক বইটিতে দেশের পাঠকের জন্য এই জ্ঞান শেয়ার করেছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট