চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

কোতোয়ালীতে জুয়ার আড্ডায় অভিযান, আটক ২০

কোতোয়ালীতে জুয়ার আড্ডায় অভিযান, আটক ২০

অনলাইন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ২০ জনকে আটক করেছে পুলিশ।

 

গতকাল রাতে কাজীর দেউড়ি এলাকার কাজী বাড়ী পুকুরপাড়ে এই অভিযান চালানো হয় । এ সময় পুলিশ জুয়ার আসর থেকে নগদ ১২ হাজার ২৯০ টাকা এবং ১৫৬ পিস তাস জব্দ করে।

 

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশের দেওয়া তথ্যমতে, আটককৃত ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলা থেকে এসে ওই এলাকায় জুয়ার আসরে সমবেত হয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জালাল (৩৬), কামাল (৪৫), মো. সজিব (৩৩), মো. আপন (১৯) এবং আলমগীর হোসেন (২৭)।

 

এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট