চট্টগ্রাম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ১০

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার পুলিশ।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টায় চাক্তাই ভেড়া মার্কেটের স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো— মাইনউদ্দিন (৩০), মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আব্দুল গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট