চট্টগ্রাম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

খুলশীতে গাঁজা-ফেন্সিডিলসহ কাভার্ড ভ্যানের চালক গ্রেপ্তার

খুলশীতে গাঁজা-ফেন্সিডিলসহ কাভার্ড ভ্যানের চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর খুলশীতে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ শেকান্তর হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় মাদকদ্রব্যসহ পাচার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করেছে।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের বিপরীতে ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) উপ-কমিশনার মো. হাবিবুর রহমান প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চলাকালে একটি কাভার্ড ভ্যান (চট্ট মেট্রো-ট-১১-৭১২৩) তল্লাশি করে সিটের পেছন থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং বাদামী রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ৩টি পোটলায় মোট ০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট