চট্টগ্রাম রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

হালিশহরে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

হালিশহরে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ইয়াবা ও ৩টি মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজারের আব্দুর রশিদ (৪০) ও মো. সালাউদ্দিন কাদের (২৫), চট্টগ্রামের চান্দগাঁওয়ের কামরুল হক চৌধুরী (৩৫), সন্দীপের মো. শাহনেওয়াজ সাজু (২৯) এবং সাতকানিয়ার শাখাওয়াত হোসেন (২০)।

 

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি মোড় এলাকায় অবস্থান নেয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাঁচ জন ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের ধাওয়া করে গ্রেপ্তার করে। পরে তাদের সাথে থাকা দুটি শপিং ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে রাখা ২৪৫টি পলি জিপার প্যাকেট থেকে মোট ৪৯ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। গ্রেপ্তার আসামিরা ও উদ্ধার করা ইয়াবাগুলো হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট