চট্টগ্রাম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম বন্দর ইস্যুতে জনগণকে জানিয়েই সিদ্ধান্ত নিতে হবে: ফরহাদ মজাহার

অনলাইন ডেস্ক

৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর শুধু একটি অর্থনৈতিক স্থাপনা নয়। এটি জনগণের সম্পদ ও সামরিক স্থাপনাও। কোন গোপন চুক্তি হতে পারে না। বন্দরের বিষয়ে সকল সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন কবি, প্রাবন্ধিক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, “বন্দর ইস্যুকে শুধু অর্থনৈতিক দিক থেকে দেখলে চলবে না। এটি সরাসরি সামরিক প্রশ্ন। জনগণের সম্পদের বিষয়ে চুক্তির ভার আমলাদের ওপর ছেড়ে দেওয়া যায় না। অবশ্যই জনগণকে পরিষ্কারভাবে জানাতে হবে। তাদের মত নিতে হবে।”

 

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে বন্দর সুরক্ষা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

বন্দর সুরক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব মেজর (অব:) আহমেদন ফেরদৌসের সঞ্চালনায় মতবিনিয়ম সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির চট্টগ্রাম সমন্বয়ক সাংবাদিক সালেহ নোমান, লিখিত বক্তব্য রাখেন আরেক সমন্বয়ক ফিল্ম মেকার মোহাম্মদ রোমেল, চট্টগ্রাম বন্দরের চলমান আন্দোলেনের নেতৃত্বে থাকা শ্রমিক নেতা হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন, জুলাই যোদ্ধা তৌহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ তুহিন।

 

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বৃহৎ টার্মিনাল নিউ মুরিং টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে বৃস্পতিবার পর্যন্ত টানা ছয়দিন কর্মবিরতি ছিল বন্দরজুড়ে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট