
শহরের অন্যতম অভিজাত ক্লাব- ক্যাডেট কলেজ ক্লাব চট্টগ্রাম লিমিটেডের উদ্যোগে ‘ফার্টিলিটি এন্ড মেনোপজাল হেলথ’ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর আগ্রাবাদ ডেবারপাড় এলাকায় ক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি স্থপতি সোহেল এম শাকুর। এতে ক্লাবের সদস্য, সদস্যদের স্বামী বা স্ত্রী, পরিবার এবং বন্ধুরা অংশ নেন। নারীদের স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় নিয়ে প্রশিক্ষণ দিয়ে আসা খ্যাতিমান প্রতিষ্ঠান ‘হোয়াইট ফাউন্ডেশন’ এই সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে।
কর্তৃপক্ষ জানান- এই অনুষ্ঠানের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক নানা বিষয় জেনে অংশগ্রহণকারী নারীরা সমৃদ্ধ হন। তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ক্যাডেট কলেজ ক্লাব চট্টগ্রাম লিমিটেড সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান আরও আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।
পূর্বকোণ/পারভেজ