চট্টগ্রাম বুধবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম কলেজিয়েট ৮৫ ট্রাস্টের পিঠা উৎসব

চট্টগ্রাম কলেজিয়েট ৮৫ ট্রাস্টের পিঠা উৎসব

বিজ্ঞপ্তি

৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মোগলটুলীতে অনুষ্ঠিত হল চট্টগ্রাম কলেজিয়েট ৮৫ ট্রাস্টের পিঠা উৎসব। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ এই উৎসবের উদ্বোধন করেন।

 

এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শেখ হাসান মামুন, চক্ষু বিশেষজ্ঞ চিন্ময় মল্লিক, ডা. মো. ইউসুফসহ ৮৫ ট্রাস্টের সদস্যরা।

 

পিঠা উৎসবে বক্তারা বলেন, বাঙালিয়ানা ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে এ ধরনের উৎসব প্রশংসনীয়।

 

প্রসঙ্গত, নতুন বছরের শুরুতে শীতের মৌসুমে বাঙালিয়ানার পসরায় ঠাঁই পেয়েছে বাহারি স্বাদের পিঠাপুলি। অনিন্দ্য সুন্দর এ পিঠাপুলি উৎসবে দেখা মিলেছে ঐতিহ্যবাহী ভাপা পিঠা, মোমো পিঠা, চিতই পিঠা, নারকেল পুলি পিঠা, বিনি চাউলের গজ্জা পিঠা, জালি পিঠার, চিট্কা পিঠা, চালের রুটি পিঠার সাথে দেশি হাঁস, খাশির মাংশের কারি, পাটিসাপটা পিঠা, ডিমের পুডিং, পাকন পিঠা, খেজুর গুড়ের ভাজা পুলি ইত্যাদি।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/ইউএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট