
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউনুসকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭। ইউনুস ভোলা সদর থানার কোরালিয়া গ্রামের আমির হোসেনের পুত্র।
রবিবার (১ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন হাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ইউনুসকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকেই আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পিআর