চট্টগ্রাম সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে তৃতীয় দিনেও অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে তৃতীয় দিনেও অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের তৃতীয় দিনের কর্মসূচি চলছে।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে অচলাবস্থা। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে।

 

বন্দরের গেইটগুলো খোলা। গাড়ি প্রবেশ করছে না, বেরও হচ্ছে না। অলস সময় কাটাচ্ছেন বন্দরের নিরাপত্তা রক্ষী ও পুলিশ সদস্যরা।

 

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, পূর্বঘোষণা অনুযায়ী আমাদের কর্মসূচি চলছে। সিএমপির নিষেধাজ্ঞার কারণে বন্দর এলাকায় আমরা মিছিল সমাবেশ দিইনি।

 

এদিকে বন্দরে তিন দিন আট ঘণ্টা করে অচলাবস্থা তৈরি হওয়ায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

 

বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনে জড়িত অন্তত ১৬ জন কর্মচারীকে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে বদলি করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট