
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬ | ১০:২২ অপরাহ্ণ
চট্টগ্রাম মহানগরীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অভিযান চালিয়েছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি গাড়িকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) নগরীরর খুলশী রোড ও মনসুরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
তিনি জানান, নগরীর সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। দুজনকে জরিমানার পাশাপাশি অনেককে সড়ক আইন মেনে চলতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

বুধবার, ১১ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৩ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৬ |
| এশা শুরু | ৭ঃ১৫ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫১ |
| সুর্যোদয় | ৬ঃ০৬ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


