চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে দুই বেকারিকে ৬৫ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ, চট্টগ্রামে দুই বেকারিকে ৬৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৫ | ১১:২৯ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির দায়ে চট্টগ্রাম নগরীর দুটি বেকারিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন চসিকের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে রুবি গেট এলাকার একতা বেকারিকে ৩৫ হাজার টাকা ও ষোলশহর টিঅ্যান্ডটি কলোনি রোডের আইডিয়াল লাইফ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, বিএসটিআইর অনুমতিবিহীন বিভিন্ন রাসায়নিক ব্যবহার, মেয়াদবিহীন উৎপাদিত পণ্য সংরক্ষণ ও যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এই জরিমানা করা হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট