চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

রাউজানে ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা!
ফাইল ছবি

চট্টগ্রামে একই দড়িতে ঝুলছিল মা-মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৩ | ৩:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ইপিজেড থানাধীন ব্যাংক কলোনি এলাকায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

 

নিহত মায়ের নাম শাহানাজ আক্তার (২৩) ও মেয়ের নাম সাবেকুন নাহার ইভা (৪)। নিহত শাহনাজ মো. শাহজাহানের স্ত্রী।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান। তিনি পূর্বকোণকে বলেন, নিহত শাহনাজ বেগম ও তার স্বামী পোশাক কারখানায় চাকরি করতো। দু’জনের মধ্যে আগে থেকে পারিবারিক কলহ লেগে ছিল। সকালে স্বামী শাহজাহান কারখানায় চলে গেলে ফ্যানের সঙ্গে প্রথমে মেয়কে ঝুলিয়ে পরে একই দড়িতে নিজেও ঝুলে পড়েন শাহনাজ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট