চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

অসামাজিক কার্যকলাপ : চান্দগাঁওয়ে ডিবির অভিযানে ৩৯ জন আটক

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৩ | ১১:২৪ অপরাহ্ণ

নগরীর বহদ্দার হাট মোড়ের হোটেল রিগ্যাল প্যালেস থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৩৯ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন “হোটেল রিগ্যাল প্যালেস আবাসিক” হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৩৯ জন নারী পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি নন এফ আই আর প্রসিকিউসন রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন :  সুজন দাশ, গিয়াস উদ্দিন, মো. ফাহিম, মো. লিটন, মো. মহিউদ্দিন, মো. জাবেদ হোসেন, মো. নুরুল ইসলাম রাকিব, মো. ইলিয়াছ, মো. ইব্রাহীম প্রঃ জনি, মো. শিপন সর্দার, মো. আব্দুল সামাদ, সজিব, শাহদাৎ, আসিফ হাওলাদার, টিকলু বসাক, সাখাওয়াত হোসেন, রবিউল হোসেন রবি, মো. সেকান্দর হোসেন, জীবন আরা, কলি আক্তার, নাঈমা আক্তার, নুসরাত জাহান বেবি, রৌশন আরা, আসমা আক্তার, ইয়ানুর গেম, জোাৎন্না আক্তার, সুমি আক্তার, আকলিমা খাতুন ফেরদৌস, ফেরদোসী জাহান, ফারবিনা আক্তার রাফা, নাফিজা জান্নাত, ফারজানা আক্তার, ফরিদা ইয়াসমিন, জাহানারা আক্তার, ফরহাদ ইসমা, মো. ইমাদ উদ্দিন, মো. আব্দুর রাকিব অভি, মো. আরিফ হোসেন ও সাইফুল ইসলাম হিরু।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট