
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৩ | ৫:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকা থেকে ৫২৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. হাফেজ উল্লাহ (৪২) টেকনাফ থানার ডেইল পাড়ার নূর আহম্মদের ছেলে।
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান সোহেল রানা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ৩টায় ৫২৫০ পিস ইয়াবাসহ হাফেজ উল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৪ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৫ |
| এশা শুরু | ৭ঃ১৪ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৩ |
| সুর্যোদয় | ৬ঃ০৮ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


