
চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউন অমান্য করায় ৩৪ জনকে ৩৭ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা সদর বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজার ও চরম্বা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী।
পূর্বকোণকে তিনি বলেন, লকডাউন অমান্য করায় ৪ জনকে ৩৭ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/মামুন/পারভেজ