চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চবি’র স্টাফ কোয়ার্টারে মিলল কর্মচারীর লাশ

চবি সংবাদদাতা

২৭ ডিসেম্বর, ২০২০ | ৯:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কর্মচারীর নাম সালাউদ্দীন। রবিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উত্তর ক্যাম্পাসের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ৫ম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সালাউদ্দীন প্রকৌশল দপ্তরের কর্মচারী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। হাটহাজারী পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, সালাউদ্দিন প্রকৌশল দপ্তরের পিয়ন ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে কর্মচারীদের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে চেয়ারে বসা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি দুই-আড়াই ঘণ্টা আগে মারা গেছেন।

 

 

 

পূর্বকোণ/রায়হান-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট