
রাস্তা ও ফুটপাত দখলের দায়ে ৮ ব্যক্তিকে মামলার পাশাপাশি ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহরের মাইজপাড়া ও ইশান মিস্ত্রিহাট এবং ডবলমুরিং থানার দেওয়ানহাট পোর্ট সিটি কমপ্লেক্সের সামনে রাস্তার ওপর অবৈধভাবে নির্মিত ২০টি দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ।
পূর্বকোণ/ আরআর