জাকাত ইসলামের অন্যতম রুকন। আমাদের দেশে সাধারণত অধিকাংশ ধনী মুসলিম রমজান মাসেই জাকাত দিয়ে থাকে। জাকাত আরবী শব্দ, এর অর্থ পবিত্রতা, আধিক্য, ক্রমবৃদ্ধি প্রভৃতি। পবিত্র কালামে পাকে জাকাতকে সাদকা বলেও অভিহিত করা হয়েছে। পরিপূর্ণ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে জাকাত, যাকে আধুনিক কল্যাণ রাষ্ট্রিক ভাষায় সামাজিক নিরাপত্তা বিধান বলা হয়। ইসলামী শরীয়াতের পরিভাষায় ছাহেবে নিসাবের ধন-সম্পদ ইসলামী শরীয়াত নির্ধারিত পন্থায় অবশ্যই পরিশোধযোগ্য সেই অংশকেই বুঝায় যা আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য নির্ধারিত আটটি খাতে ব্যয় করা হয়। শরীয়াতে মুসলমানদের জমিতে ঊৎপাদিত […]