প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণকালে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরজমিনে এসে বন্যা পরবর্তী পরিস্থিতি দেখার পরামর্শ দিয়েছেন। সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। পরামর্শ দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, সরেজমিনে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে পারবেন বা আমরা বুঝাতে সমর্থ হবো। তাহলে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাঁরা […]