চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় ফাঁস দিয়ে আয়েশা সিদ্দীকা (১৯) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আয়েশা সিদ্দীকা ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের তার নিজ কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার […]