কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের প্রতিনিধিদল। পরে ক্যাম্প-৪ (এক্সটেনশন) ব্লক-বি/১ এ অবস্থিত রোহিঙ্গাদের বসবাসের শেডগুলো পরিদর্শন করেন। সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন। প্রতিনিধিদলে ছিলেন ড. ইমন চৌধুরী (বাংলাদেশ), মাইকেল সুনিও মিওয়া (যুক্তরাষ্ট্র), ফুয়াদ হাসান মল্লিক (বাংলাদেশ), মুহাম্মদ ফেরদৌস (বাংলাদেশ), রদ্রিগো মিগুয়েল মার্টেল ওরিহুলা (পেরু), গঞ্জালো মন্টোয়ো (আর্জেন্টিনা), আলেজান্দ্রা কর্টেজ পাজ […]