এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে কক্সবাজারের মানুষ। শত বছরের অপেক্ষা শেষে আজ শনিবার দেশের ৪৫তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে এ পর্যটন নগরী। এরমধ্য দিয়ে ট্রেনে চড়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহরে যাওয়ার যে স্বপ্ন দেশের ভ্রমণপ্রিয় মানুষ এতোদিন ধরে দেখে আসছিলেন সেটি সত্যি হচ্ছে। বৃটিশ, পাকিস্তান আমলেও যা সম্ভব হয়নি- বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে সেটি বাস্তবে রূপ নিচ্ছে। শনিবার দুপুরে কক্সবাজার প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত একশ কিলোমিটার দীর্ঘ রেললাইনের উদ্বোধন […]