কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আব্দুচ্ছালাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) মাগরিবের নামাজের সময় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর পাহাড় ঘেঁষা ভিলেজার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুচ্ছালাম ভিলেজার পাড়ার শরফুদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম। তিনি বলেন, পাহাড়ি ঝিরি থেকে ক্ষেতের ধান কেটে ঘরে আনার সময় একটি দলছুট হাতি অতর্কিত হামলা চালায় ও পায়ে পিষ্ট করলে মারা যায় আব্দুচ্ছালাম। চেয়ারম্যান আজিম আরও বলেন, হাতির আক্রমণে নিহত হলে […]