কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে আরসা সন্ত্রাসীরা ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ক্যাম্প-৪ (এক্স:), ব্লক-এইচ এর পাহাড়ের নিচে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক হলেন, ক্যাম্প- ৪ (এক্স:)৪/এ ব্লকের কামাল হোসেনের ছেলে মো. জলিল(২৪)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম হোসেন রাত ১০ টার দিকে জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে থানার ডিউটি অফিসারের মারফরত জানতে পারি যে উখিয়া উপজেলা হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আনা […]