চট্টগ্রামের সীতাকুণ্ডে একই লাইনে থাকা ইঞ্জিনকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে চট্টগ্রাম মুখী কর্ণফুলি এক্সপ্রেস। বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ট্রেনটির দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম মুখী লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এ ঘটনায় দুই চালক আহত হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন ফৌজদারহাট জিআরপি পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টায় ঢাকা থেকে আসা কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় ক্যাডেট কলেজ গেট এলাকায় একই লাইনে থাকা অপর একটি খালি ইঞ্জিনকে […]