কক্সবাজার শহরের আলোচিত ছিনতাই চক্রের মূলহোতা সালমান ওরফে সালমান শাহ্কে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ৩ টার সময় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ রমালিয়ারছড়া টেকনাইফ্যা পাহাড় এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালমান শাহ আসামি ওই এলাকার খুইল্যা মিয়ার পুত্র বলে জানা যায়। র্যাব জানায়, ২৩ মার্চ নুরুল আজিম নামে এক ব্যক্তি ও তার এক বন্ধু দিবাগত রাত ১টার দিকে রুমালিয়ারছড়া এলাকায় যাচ্ছিলেন। তখন সালমান ও তার সহযোগীরা তাদের পথরোধ করে […]