বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা অস্ত্র ও টাকা লুটের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা। এ মামলাগুলোতে পুলিশ বাদী হয়ে বহু অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালে মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় সন্ত্রাসী হামলা, ভীতি প্রদর্শন, অস্ত্র, গুলি ও টাকা লুটের ধারা সংযুক্ত করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী মামলা দায়েরের কথা জানিয়েছেন। তবে মঙ্গলবার রাত ৯টার দিকে রুমা উপজেলার […]