খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের ৩ কর্মী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ঘটনাস্থলে নিহত হয় বলে দাবি করেন ইউপিডিএফর সংগঠক অংগ্য মারমা। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, […]