কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরতে যাওয়া ১৫টি ডিঙ্গি নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে তাদের নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম। তিনি বলেন, দুটি ইঞ্জিনচালিত নৌকা এবং ১৩টি ইঞ্জিনবিহীন নৌকাযোগে মোহনায় মাছ ধরাকালে ২০ জেলেকে ধরে নিয়ে যায়। প্রতিটি নৌকায় এক বা দুজন মিলে ছোট জাল নিয়ে তারা মাছ ধরেন। […]