রাঙামাটির রাজস্থলীতে একটি মৃত বন্যহাতি দায়সারাভাবে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। কয়েকদিন আগে রাজস্থলী উপজেলার দুই নংগাইন্দ্যা ইউনিয়নে কাইথাকপাড়ায় একটি মা হাতি শাবক প্রসবকালে মৃত্যুবরণ করে। বিষয়টি জানাজানি হলে হাতি শাবকসহ বন কর্মীরা দায়সারাভাবে হাতিটি মাটিতে গর্ত করে পুতে রাখে। কয়েকদিন যেতে না যেতে মাটি সরে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বন বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা বিষয়টি দেখছি কি করা যায়। এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব […]