পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীর ৩ হাজার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট। শুক্রবার (২৮ মার্চ) এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালামের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের বাস্তবায়নে লালদীঘিস্থ সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, রেড ক্রিসেন্ট মানুষের সেবাই কাজ করে। ঈদকে সামনে […]