চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখায় হঠাৎ তালা ঝুলিয়ে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে ব্যাংকের প্রধান প্রবেশদ্বারের গ্রিলের পেছনে (ব্যাংক প্রান্ত) তালাবদ্ধ করেন শাখা কর্তৃপক্ষ। এ সময় ব্যাংকে আসা গ্রাহকরা লেনদেন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। কয়েকজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ভবিষ্যতের নিশ্চয়তার জন্য এই ব্যাংকে টাকা রেখেছি। আমাদের গচ্ছিত টাকা নিয়ে আমরা শঙ্কিত। এখন নিজের টাকাই তুলতে পারছি না। ব্যাংক যদি এভাবে তালা ঝুলিয়ে রাখে, তাহলে আমরা কোথায় […]