খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বড়বিল এলাকায় ওই নারীর নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। রাম্রা মারমা তিন পুত্র ও এক কন্যা সন্তানের জননী। নিহতের মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা বলেন, সোমবার (৯ মার্চ) রাত ১০ টার দিকে আনুমা ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ শয়নকক্ষে। সকাল সাড়ে […]