সাগরে আবারও সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। নভেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা […]