পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের চিত্রল জেলায় তুষারধসে একটি বাড়ি চাপা পড়ার পর এক পরিবারের অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। পরিবারটির নয় বছরের একটি শিশু বালক শুধু রক্ষা পেয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকালে চিত্রলের দামিল এলাকার সেরিগাল গ্রামে ঘটনাটি ঘটে, জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। লোয়ার চিত্রলের ডিসি হাসিম আজিম জানিয়েছেন, আবর্জনার নিচে চাপা পড়া মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় ২০ ইঞ্চিরও বেশি তুষারপাত হওয়ার পর থেকেই ধস শুরু হয়। এরই […]