চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড় থেকে ফলমণ্ডিতে হকারদের পুনর্দখল ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ১ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরের পেশকার মো. আবু জাফর চৌধুরী বাদী হয়ে কোতোয়ালী থানায় এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ। মামলার আসামিরা হলো -চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মাসুম (৪৫), মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি মিরন হোসেন মিলন (৫২), […]