জ্ঞানের উৎস একমাত্র আল্লাহ। নবী-রাসূল, ফেরেশতা, মানুষসহ সকলের জ্ঞানদাতা একমাত্র তিনি। তিনি কাউকে পরিমিত আবার কাউকে অপিরিমিত জ্ঞান দেন। আল্লাহর দেওয়া ও শেখানো কিছু বিশেষ জ্ঞান থাকে নবী-রাসূলদের। আবার আল্লাহর জ্ঞানের কাছে নবী-রাসূলদের জ্ঞান সমুদ্রের এক ফোটা পানির সমান। অর্থাৎ আল্লাহর জ্ঞানের সাথে নবী-রাসূলদের জ্ঞানের তুলনা করার কোন সুযোগ নেই। ঠিক একইভাবে নবী-রাসূলদের জ্ঞানের সাথে মানুষের জ্ঞানের তুলনা হয় না। তাই জ্ঞানের উৎস সম্পর্কে নবী-রাসূলসহ সবাইকে আল্লাহর নাম নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ ইসলামের রেওয়াজ। তাই সব সময় সাহাবীরা কোন কিছু জানলেও […]