হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর এক প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে বাংলাদেশজুড়ে রাজনৈতিক ও নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ১৮ জন নিহত এবং ৯১২ জনেরও বেশি আহত হয়েছেন। ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যবেক্ষণ এবং সংস্থাটির সংগৃহীত তথ্যের ভিত্তিতে আজ (৪ এপ্রিল) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুসারে, মাসটিতে মোট ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ফেব্রুয়ারির তুলনায় সামগ্রিকভাবে ঘটনার সংখ্যা কমলেও মৃতের সংখ্যা বেড়েছে। ফেব্রুয়ারিতে রাজনৈতিক সহিংসতার ৩৪৬টি ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন। মার্চে […]