ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠকের পরও বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়নি। ভারতে নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন হয়নি জানিয়ে সেখানে বিশ্বকাপ খেলতে না যাওয়ার আগের সিদ্ধান্তেই অনড় আছে বাংলাদেশ সরকার ও বিসিবি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেছেন। আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও […]