এবার ঢাকায় ইউরোপের দেশ গ্রিসের ভিসা কেন্দ্র চালু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ভ্রমণ, কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা এখন ঢাকায় নতুন চালু হওয়া গ্রিসের ভিসা আবেদন কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন। গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সূত্র জানায়, বর্তমানে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদেরকে ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। গ্রিসে বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার পর এবার ঢাকায় ভিসা কেন্দ্র চালু হওয়ায় গ্রিসে […]