বহুল আলোচিত ও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে প্রণীত সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। জানা যায়, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর বেশকিছু ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, নীতিগত অনুমোদনে যা যা ছিল, সেগুলো মোটামুটি সব ঠিক রেখেই ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটির নীতিগত অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে ভেটিং শেষ করে সোমবার মন্ত্রিসভায় উত্থাপন […]