ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক আসা না আসাতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ভিয়েতনামের সম্পর্ক নিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইউরোপীয় ইউনিয়ন থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। যে মুহূর্তে জানানো হবে, আমরা আপনাদের জানিয়ে দেব। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসা না আসাতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে কোনো ধরনের প্রভাব […]