বগুড়ার ধুনটে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরে সাজেদুল ইসলাম সাগর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেসবুকে ছবি পোস্ট করেছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে তার ব্যক্তিগত আইডি থেকে ছবিটি মাইডেতে পোস্ট করেন। পরে এই নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে তিনি ছবি সরিয়ে নেন। সাগরের বাড়ি ধুনট উপজেলার নীমগাছী ইউনিয়নের নানজারপাড়া গ্রামে। ফেসবুকে তিনি নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। ছবিতে দেখা যায়, সাগর একটি বদ্ধ কক্ষে নীর রঙের ইংরেজি অক্ষরে পুলিশ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরে আছেন। পাশে […]