আগামী বছর সারা দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি স্কুলে অনলাইন আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর (বিকেল ৫টা) পর্যন্ত। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, মাউশি আওতাধীন সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন […]