আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয়, মা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। এই দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামির বিরুদ্ধে অগনিত মামলা রয়েছে। তার কথামত বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায় তাদের লজ্জা হওয়া উচিত। শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্বনির্ভর পরিবেশ বান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন […]