আগামীকাল সকাল ৬টা থেকে সারা দেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। রেল ও সড়কপথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোতায়েন থাকবে। আজ রবিবার (১৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি.) মো. জাহিদুল ইসলাম। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ […]