১৭ বছরের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের পর গণসংবর্ধনায় অংশ নিতে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের পথে রওনা দিয়েছেন তারেক রহমান। তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সরাসরি রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে গিয়েছেন। কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক […]